
জলপাইগুড়ি, বালুরঘাট দু’জায়গায় ভোটার লিস্টে নাম রয়েছে সুকান্ত মজুমদারের স্ত্রীর। জাতীয় নির্বাচন কমিশনে তৃণমূলের অভিযোগে পেয়েই সিইও দফতরের রিপোর্ট তলব করেছে কমিশন।
বিষয়টি জানতে পেরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি স্ত্রী কোয়েল মজুমদারের বাপের বাড়ি জলপাইগুড়িতে। তাই সেখানে ওঁর নাম ছিল। পরবর্তীতে বালুরঘাটে নাম জুড়লে আগের তালিকা থেকে নাম কাটা হয়নি।
আর এই ঘটনার জন্য দায়ী আদতে জেলা প্রশাসন তথা মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলাশাসকরা কাজ করেন। তাহলে দায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তায়।








