
বিহারে আসন্ন বিধানসভা ভোটে মহাগঠবন্ধনের নেতত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে কংগ্রেস। শুক্রবার কানাইয়া কুমারের পলায়ন রোকো, নৌকরি দো, যাত্রার সমাপ্তি কর্মসচিতে কংগ্রেস নেতা সচিন পাইলট বলেছেন, বিধানসভা ভোটের পর মুখ্যমন্ত্রিত্বের বিষয়টি নিয়ে আলোচনা হবে। ১৬ মার্চ পশ্চিম চম্পারণের গান্ধী আশ্রম থেকে এই যাত্রা শুরু করেছিলেন কানাইয়া কুমার।
শুক্রবার পাটনায় সেই সমাপ্তি কর্মসূচিতে রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সচিন বলেছেন, যদি বিধানসভা ভোটের পর তেজস্বীর সঙ্গে সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন থাকে, তা হলে তিনি কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে আলোচনা করবেন। তারপর সিদ্ধান্ত হবে।






