
আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে বহু আলোচিত ডিএ, পে কমিশন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন মহিলা নির্যাতন, বকেয়া ডিএ, বেতন কমিশন নিয়ে পরের সোমবার আলোচনা হবে।
পরের মন্ত্রিসভার বৈঠকে এব্যাপারে আলোচনা হবে। এই নিয়ে কথা বলতে গিয়ে আগের সরকারের সমালোচনা করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন আগের মত বাজেট হয়ে যাওয়ার পর চন্দ্রিমা ভট্টাচার্যকে বলা হত বলে দিতে এভাবে এই সরকার চলবে না। এরপর থেকে মন্ত্রিসভার সিদ্ধান্ত যা হবে তা ব্রিফিং করবেন মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল। মূলত রাজ্যে ভোট প্রচারে ডিএ থেকে সপ্তম পে কমিশন এই দই ইস্যুকে হাতিয়ার করেছে বিজেপি।
ভোটপ্রচারে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ দাবি করেছেন বাংলায় সব কর্মচারীদের ৪৫ দিনে সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন আর ডিএ দুটোই দেওয়ার কাজ করবে বিজেপি। সপ্তম পে কমিশনের আওতায় আনা হবে রাজ্য সরকারি কর্মচারিদের।








