
তিস্তা ব্যারেজ নির্মাণ ও ভারতের সঙ্গে গঙ্গার জলবণ্টন চুক্তির বিষয়ে কারিগরি কমিটি কাজ করছে। এমনটাই জানিয়েছেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী।
বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এটা আলোচনা তো প্রায় মিটিং করে। সেটা খুবই শর্ট মিটিং এবং এটা টেকনিক্যাল পর্যায়ে, কারিগরি এক্সপার্ট যারা আছেন তারা কীভাবে কাজ করবেন তারা তাদের কাজ করছে। এটাকে আমরা এখনও অ্যাড্রেস করার মতো পজিশন হয়নি। তবে এই কাজ অব্যাহত রাখা হয়েছে, এটা নিয়মিত মিটিং চলছে, রুটিন ওয়ার্ক কন্টিনিউ হচ্ছে। এদিকে, খাল খনন কর্মসূচির অগ্রগতি সম্পর্কেও কথা বলেছেন তিনি।
জানিয়েছেন, চলতি এপ্রিল মাসে ঝিনাইদহ ও ফেনীতে নতুন দুটি খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হবে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।






