গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Entertainment তৃষার পৌষ মাস, পোস্ট নিয়ে আলোচনা

    তৃষার পৌষ মাস, পোস্ট নিয়ে আলোচনা

    0
    6
    ছবি সৌজন্যে : এক্স

    দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা তৃষা কৃষ্ণান আজকাল থাকছেন আলোচনার শীর্ষে। সোশ্যাল মিডিয়ায় তিনি দিয়েছেন এক রহস্যময় পোস্ট।

    সুরিয়ার সাথে নিজের নতুন তামিল সিনেমা ,কারুপ্পু’র শুটের কিছু ছবি আর ভিডিও শেয়ার করেছেন। তবে সবার নজর কেড়েছে ছবির ক্যাপশন। তৃষা লিখেছেন, ‘আমার জাদুকরী মে মাস বলল, আরও একটি জয়। শুধুই ঈশ্বরের লীলা। এদিকে,নেটিজেনরা এই পোস্টের সাথে মেলাচ্ছেন এক রাজনৈতিক সমীকরণ।তাদের ধারণা, তৃষা আসলে ইঙ্গিত করছেন তামিলনাড়ু নির্বাচনে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয়ের বিশাল জয়ের দিকে।বিজয় ও তৃষার প্রেমের গুঞ্জন তামিল পাড়ায় চলছে অনেকদিন ধরেই।তৃষার ইনস্টাগ্রামের পোস্টগুলো সেই গুঞ্জনের আগুনে ঢালছে ঘি। উল্লেখ্য ৪ঠা মে বিজয়ের দল টিভিকে জনগণের ভোটে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করল। আর মজার ব্যাপার হলো, ঠিক সেই দিনই ছিল তৃষার ৪৩তম জন্মদিন।এরপর ১০ই মে অন্যান্য দলের সমর্থনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজয়। সেই রাজকীয় অনুষ্ঠানে হাজির ছিলেন তৃষাও। বিজয়ের বাবা-মায়ের সাথে মেটালেন কুশল বিনিময়। এর পরদিনই শপথ অনুষ্ঠানের নিজের কিছু ছবি দিয়ে তৃষা ক্যাপশন লিখেছেন, ভালোবাসার আওয়াজ সবসময়ই বেশি জোরালো হয়।তৃষার এই নতুন পোস্ট দেখে এক ফ্যান মন্তব্য করেছেন ,ক্যাপশন দেখার আগে পর্যন্ত সব ঠিকই ছিল। আরেকজন আবার তৃষাকে রানী উপাধি দিয়ে লিখেছেন, ভাগ্য আর প্রতিভার মিলন হলে এমনই সুন্দর কিছু ঘটে। তবে বেশিরভাগ মানুষের চোখ ছিল তৃষার ওই ,জয় শব্দের দিকেই। এদিকে,বিজয় আর তৃষা হলেন তামিল সিনেমার অন্যতম সেরা হিট জুটি। গিল্লি, থিরুপাচি’র মতো একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তারা। দীর্ঘ ১৫ বছর পর গত বছর ‘লিও’ সিনেমা দিয়ে পর্দায় ফেরে এই জুটি।পর্দার বাইরেও তাদের প্রেম নিয়ে চলছে জোর চর্চা। ৫ই মার্চ চেন্নাইতে এক বিয়ের অনুষ্ঠানে একই গাড়িতে চড়ে হাজির হন বিজয় ও তৃষা। আর এই ঘটনাটি ঘটল এমন এক সময়ে, যার কিছু দিন আগেই ছড়াল বিজয়ের সংসারের ভাঙনের খবর।২০২৫ সালের ডিসেম্বরে বিজয়ের স্ত্রী সংগীতা বিবাহবিচ্ছেদের আবেদন করেন,যা চলতি বছরের ২৭শে ফেব্রুয়ারি জানাজানি হয়।

    এমনকি নির্বাচনের প্রচারণার সময়ও তৃষার সাথে সম্পর্ক নিয়ে বিরোধীদের কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিজয়কে। তবে এই প্রেম নিয়ে বিজয় বা তৃষা কেউই এখনো মুখ খোলেননি।