
এসএসসির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা সদর্থক হলেও অবস্থান চালিয়ে যাবেন চাকরিহারারা। ডিআই অফিসে যে সমস্ত শিক্ষকদের নামের তালিকা দেওয়া হয়েছিল তাতে একাংশের নাম নেই।
সেই চাকরিহারারা এসএসসি ভবনের সামনে লাগাতার অবস্থা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। দাবি ছিল এসএসসির চেয়ারম্যানের সঙ্গে তাঁদের বৈঠক করতে হবে। মঙ্গলবার সেইমত ১২ জন প্রতিনিধি চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন। বৈঠক শেষে তাঁরা জানিয়েছেন আলোচনা সদর্থক হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা জানিয়েছেন আলোচনা সদর্থক হয়েছে।
তবে দুই পক্ষের মধ্যে কী কথা হয়েছে তা প্রকাশ্যে বলতে পারবেন না তার জন্য তাঁরা ক্ষমাপ্রার্থী। তবে যতদিন না পর্যন্ত ১০০ শতাংশ সমাধান হচ্ছে, ততদিন অবস্থান চলবে।
