আমেরিকা-ইরানের মধ্যে আলোচনা শুরু হতে যাচ্ছে

0
114
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

দু’ দেশের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হওয়ার মধ্যেই সরাসরি আলোচনার জন্য মার্কিন আমেরিকা ও ইরানের কর্তারা ওমানে বৈঠকে বসবেন বলে আশা করা হচ্ছে।

গত মাসে দেশব্যাপী সরকারবিরোধী বিক্ষোভ দমন করতে ইরানের সহিংস অভিযানের প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতি জোরদার করার পরই এই আলোচনার উদ্যোগ নেওয়া হয়। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ওই বিক্ষোভে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।বৈঠকের স্থান ও আলোচনার পরিধি নিয়ে অনিশ্চয়তার ফলে একপর্যায়ে আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি করেছিল।তবে দু’ দেশই এখনো নিজেদের অবস্থানে অনড় রয়েছে। আলোচনা সফল হলে ভবিষ্যৎ সংলাপের জন্য একটি কাঠামো তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আমেরিকা,ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিত করা এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাতিলের দাবি জানাচ্ছে। পাশাপাশি তারা বলেছে, আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন এবং নিজের দেশের নাগরিকদের প্রতি আচরণের বিষয়গুলোও অন্তর্ভুক্ত হওয়া উচিত।