
বলিউডে এখন বেশ পরিচিত নাম দিশা পাটানি। ইতিমধ্যে বেশি কিছু হিট সিনেমায় কাজ করেছেন। অভিনয় করেছেন সালমান খান, প্রভাসদের সঙ্গে। যদিও বলিউডে সেভাবে শীর্ষস্থানীয় জায়গায় নিজেকে এখনও নিতে পারেননি দিশা, তবে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও অদম্য মানসিকতার জন্য বরাবরই প্রশংসিত তিনি।
সেই সঙ্গে ফিটনেস ও ফ্যাশন স্টেটমেন্টের জন্যও আলোচিত।মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করা দিশা ২০১৩ সালে পন্ডস ফেমিনা মিস ইন্ডিয়া ইন্দোর সুন্দরী প্রতিযোগিতায় রানারআপ হন। এরপর ২০১৬ সালে বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে,এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি সিনেমায় অভিনয় করে নজরে আসেন। এটি ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। সিনেমাটি রাতারাতি তারকাখ্যাতি এনে দেয় দিশাকে।সম্প্রতি নিজের ক্যারিয়ার, শুরুর দিকের স্ট্রাগল ও আগামীর পরিকল্পনা নিয়ে কথা বলেছেন দিশা। সেই সাক্ষাৎকারে দিশা বলেছেন, আজকের এই অবস্থানে পৌঁছাতে মোটেও তাঁর জন্য সহজ ছিল না। ক্যারিয়ারের শুরুতে তাঁকে নিয়ে একটি সিনেমা শুরু হওয়ার কথা ছিল, যা ছিল তাঁর চুক্তি হওয়া প্রথম সিনেমা। কিন্তু কোনো কারণ ছাড়াই তারা তাঁকে সিনেমাটি থেকে বাদ দিয়ে দেয়। তারপর কাজটি আর করা হয়নি।এই ঘটনার পর ভেঙে না পড়ে দিশা কঠোর পরিশ্রমের পথ বেছে নেন। তিনি আরও বলেছেন, বাদ দেওয়ার পর কিছুটা ব্যথিত হন, তবে ভেঙে পড়েন নি।এরপর মানসিক শক্তি আরও বৃদ্ধি করে নতুনভাবে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেন।পরিশ্রমই তাকে এই অবস্থানে এনেছে জানিয়ে দিশা আরও বলেছেন, মুম্বাইতে একা ছিলেন, নিজের টাকা উপার্জন করতেন এবং পরিবারের কারও কাছে টাকা চাননি। মাত্র ৫০০ টাকা নিয়ে মুম্বাই এসেছিলেন এবং একটা সময় তাঁর টাকাও শেষ হয়ে যায়। অনেক অডিশন দিয়েছেন, বিশেষ করে টিভিসিতে মানে বিজ্ঞাপনে, কারণ একটা চাপ ছিল যে, এ মাসে কাজ না পেলে ঘরভাড়া দিতে পারবেন না। কিন্তু দিশা পাটানি হাল ছাড়ার পাত্রী নন। তাই এর শেষ দেখতে কঠিন পরিশ্রম শুরু করেন।সেই পরিশ্রমই আজ তাঁকে এই জায়গায় নিয়ে এসেছে। তবে বলিউডে সেভাবে জমাতে না পারলেও ইতিমধ্যে হলিউড পা রেখেছেন দিশা পাটানি। তাও আবার অস্কারজয়ী নির্মাতার ছবিতে।
প্রায় দু’ দশক পর সিনেমা পরিচালনায় ফিরেছেন খ্যাতিমান নির্মাতা কেভিন স্পেসি। তার নতুন সিনেমা,হোলিগার্ডস-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দিশা পাটানিকে। ইতিমধ্যেই সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে মেক্সিকোর মনোরম লোকেশনে। এটির মুক্তির পর দিশার হলিউড যাত্রা কেমন হয়, তা দেখার অপেক্ষায় দিশা ফ্যান ফলোয়াররা।
