দিকে দিকে তৃণমূলের পুরসভায় ভাঙন-পদত্যাগ 

0
14
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
চার বছর আগে যে পুরসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তৃণমূল, তার পুরপ্রধানও ইস্তফা দিয়েছেন সোমবার। সাঁইথিয়ার পুরপ্রধান বিপ্লব দত্তের সমস্যা ভিন্ন। তিনি আসল তৃণমূল চিনতে পারছেন না।
সোমবার সাঁইথিয়ার পুরপ্রধান বিপ্লব গিয়েছিলেন বীরভূম জেলাশাসক দফতরে। জেলাশাসককে তিনি ইস্তফাপত্র দিয়ে বেরিয়ে এসে জানান, পুরপ্রধানের সঙ্গে সঙ্গে কাউন্সিলর পদও ছাড়ছেন। বিপ্লবের মতো সাঁইথিয়া পুরসভার সিংহভাগ তৃণমূল কাউন্সিলর শীঘ্রই পদত্যাগ করবেন বলে খবর। পদত্যাগপত্র জমা দেওয়ার পর বিপ্লবের মন্তব্য, কোনটা প্রকৃত তৃণমূল কংগ্রেস, সেটাই এখন বুঝতে পারছেন না। একটি দলের এত ভাঙন… ! শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সাঁইথিয়া পুরসভার ১৬ জন কাউন্সিলরের মধ্যে ১৪ জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। অন্যদিকে, একই দিনে কোমা গ্রাম পঞ্চায়েতেও পদত্যাগের ঘটনা ঘটেছে। কোমা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত্রা টুডু-সহ মোট ছয়জন জনপ্রতিনিধি তাঁদের পদ থেকে ইস্তফা দেন। এদিকে, পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন অশোক মিশ্র। তবে ওই সময় মহকুমা শাসক দফতরে উপস্থিত না থাকায় ডেপুটি ম্যাজিস্ট্রেট কৌশিক বন্দ্যোপাধ্যায়ের হাতে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র তুলে দেন তিনি।
অন্যদিকে, ধুলিয়ানে একের পর এক কাউন্সিলরদের বাড়ি ঘেরাও শুরু। এবার ধুলিয়ান পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুষমা সরকার এবং তার স্বামী দিলীপ সরকারের বাড়ি ঘেরাও জনতার।