গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment গল্প চুরির অভিযোগে ডিজনি

    গল্প চুরির অভিযোগে ডিজনি

    0
    164
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

    গল্প চুরির অভিযোগ উঠেছে ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা,মোয়ানা টু’র বিরুদ্ধে। এই অভিযোগে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনির বিরুদ্ধে মামলা করা হয়েছে ক্যালিফোর্নিয়ার ফেডারেল কোর্টে।

    বাক উডল নামের এক অ্যানিমেটর এই মামলা করেছেন বলে জানা গেছে। উডলের অভিযোগ,তিনি বাকি নামের একটি অ্যানিমেশন সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন। সেইখান থেকে মোয়ানা টু’র গল্প টুকে নিয়েছে ডিজনি।বাকি এবং মোয়ানা টু দুইটি গল্পই প্রাচীন পলিনেশিয়ান গ্রামের পটভূমিতে রচিত।দুই চিত্রানাট্যেই আছে কয়েকজন কিশোর কিশোরী তাদের মা-বাবার শাসন না মেনে নিজেদের আবাসস্থল বাঁচাতে এক বিপজ্জনক সমুদ্রযাত্রায় ঝাঁপিয়ে পড়ে।মোয়ানা টু’র চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন ডেভিড জি ডেরিক জুনিয়র।প্রথমে টেলিভিশন সিরিজ হিসেবে মোয়ানা টু বানানো হলেও পরে আরও কিছু কাজ করে এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মোয়ানা’র সিকুয়েল হিসেবে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।উল্লেখ্য,২০১৬ সালে আলোড়ন তোলে ওয়াল্ট ডিজনির অ্যানিমেশন সিনেমা,মোয়ানা।রন ক্লেমেন্টস ও জন মুস্কারের যৌথ পরিচালনায় নির্মিত সিনেমাটি বক্স অফিসে আয় করে নেয় ৬৮৭ মিলিয়ন ডলার।সিনেমায় দেখা গিয়েছে পলিনেশিয়ান দ্বীপের রাজকন্যা মোয়ানা একদিন মহাসমুদ্র পাড়ি দেয়,তে ফিতির নামে একটি পাথরের সঙ্গে এক রহস্যময় ধ্বংসাবশেষ পুনরায় একত্রিত করার জন্য।

    পথে তার সঙ্গী হয় কিংবদন্তি মাউয়ি ও তার পোষা মুরগি। এই নিয়েই এগিয়ে যায় সিনেমাটির গল্প।