গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National আরসিবির বিজয় উৎসবে বিশৃঙ্খলা, পদপিষ্টে মৃত বহু

    আরসিবির বিজয় উৎসবে বিশৃঙ্খলা, পদপিষ্টে মৃত বহু

    0
    106
    ছবি সৌজন্যে : এক্স

    বিরাট কোহলিদের আইপিএল জয়ের আনন্দ মুহূর্তে বদলে গিয়েছে হাহাকার, আর্তনাদে।

    চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে লক্ষাধিক মানুষের চাপ সামাল দিতে কার্যত ব্যর্থ হয় মাত্র ৫ হাজার পুলিশকর্মী। প্রিয় দলকে দেখতে অনেকেই চিন্নাস্বামীর পাঁচিল টপকে ভিতরে প্রবেশ করতে যান। পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে সেই সময় পুলিশের লাঠিচার্জে। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করলে হুড়োহুড়িতে পড়ে গিয়ে অন্তত ১১ জন পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চাপ চাপ রক্ত, মানুষের জুতো, ছাতা। আহত হয়েছেন অনেকে। তাঁদের বোরিং হাসপাতাল ও বৈদেহী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হুড়োহুড়ি ও দুর্ঘটনার জেরে আরসিবি শিবির ওপেন-বাস প্যারেড ইতিমধ্যেই বাতিল করেছে। বিরাট কোহলিরা স্টেডিয়ামে হাজির হন সাধারণ বাসে। পদপিষ্ট হওয়ার ঘটনায় জুড়ে গিয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়িও। কর্নাটকের কংগ্রেসি সরকারকে এই গণমত্যুর দায় নিতে হবে বলে দাবি করেছে বিজেপি। দলের তরফে অমিত মালব্য এক্স পোস্টে লিখেছেন এই ট্র্যাজেডি অপরাধমূলক গাফিলতি।

    কংগ্রেস সরকার দু হাতে রক্ত মেখেছে। শুধুমাত্র গাফিলতির কারণেই এতগুলি মানুষ জীবন দিয়েছেন। এটা কোনও দুর্ঘটনা নয়, সরকারের দায়িত্বজ্ঞানহীনতা।