ইন্দোরে পরিস্থিতি পরিদর্শনে ডিস্ট্রিক্ট কালেক্টর 

0
100
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ইন্দোরে নলবাহিত জল পান করে ইতিমধ্যেই ১৪ জনের মৃত্যু ঘটেছে। এহেন আবহে পরিস্থিতি পরিদর্শনে এসেছেন ডিস্ট্রিক্ট কালেক্টর সিভাম ভার্মা।
সেই সঙ্গে পুরসভা থেকে ভাগিরথপুর এলাকায় ট্যাঙ্কারে করে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হল।
পরিদর্শনে এসে তিনি বলেছেন, এই জলে কোনো গন্ধ নেই, কোনো খারাপ স্বাদ নেই।
আপাতত ট্যাঙ্কারের জল ব্যবহার করুন। ট্যাঙ্কারের জল হলেও তা ফুটিয়ে খান। নলবাহিত জল ব্যবহার করবেন না। যতক্ষণ না পর্যন্ত সেটির পরীক্ষাপর্ব শেষ হচ্ছে। বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। বিজেপি শাসিত রাজ্যে এহেন অব্যবস্থায় কটাক্ষ করেছেন  বিরোধীরাও।