
বুথ লেভেল অফিসার নিয়োগ নিয়ে বিরোধীদের অভিযোগের প্রেক্ষিতে জেলাশাসকদের রিপোর্ট চাইল সিইও। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর নিয়ে বিরোধীদের অভিযোগের প্রেক্ষিতে এই রিপোর্ট চাওয়া হয়েছে। বিজেপি, কংগ্রেস, সিপিএমের তরফে বিএলওদের নিয়োগ নিয়ে অভিযোগ করেছিল।
যেদিন থেকে বিএলওরা কাজ শুরু করবে সেদিন থেকে বিএলএ-দেরও সঙ্গে থাকতে হবে। নির্দেশ দিয়েছে লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহরায়।
তাঁর কথায় বিএলওদের সঙ্গে বিএলএদের সঙ্গে থাকতে হবে। বাড়ি বাড়ি ঘুরতে হবে। সমস্যা হলে সেখানেই সমাধান করতে হবে। হুঁশিয়ারি দিয়ে বলেছেন একটাও যোগ্য ভোটারের নাম বাদ গেলে তৃণমূল ছেড়ে দেবে না।
