গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Darjeeling বিপর্যস্ত সেবক, বন্ধ শিলিগুড়ি-সিকিম ১০ নং জাতীয় সড়ক

    বিপর্যস্ত সেবক, বন্ধ শিলিগুড়ি-সিকিম ১০ নং জাতীয় সড়ক

    0
    872
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পাহাড়ি ধসে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক। সোমবার সকালে সেবকের বাঘপুলের কাছে আচমকা ধস নামে। ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয় শিলিগুড়ি-কালিম্পংগামী একটি যাত্রীবাহী গাড়ি।
    তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন গাড়িতে থাকা যাত্রীরা। জানা গিয়েছে, সোমবার সকালে কালিম্পং থেকে শিলিগুড়ির দিকে আসছিল যাত্রীবাহী গাড়িটি। বাঘপুলের কাছে আসতেই পাহাড়ের একাংশ ভেঙে গড়িয়ে পড়ে গাড়িটির উপর। আচমকা ধস দেখে তড়িঘড়ি চালক সহ যাত্রীরা গাড়ি থেকে নেমে নিরাপদে বেরিয়ে আসেন। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ধসে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি। স্থানীয় বাসিন্দারা দ্রুত খবর দেন পুলিশ ও প্রশাসনকে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় সেবক ফাঁড়ির পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। পাশাপাশি ধস সরানোর কাজেও হাত লাগানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই।
    তবে ১০ নম্বর জাতীয় সড়কে আপাতত বন্ধ রাখা হয়েছে যান চলাচল। পর্যটকদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। ধসমুক্তির কাজ শেষ হলেই ফের যান চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।