
নায়িকা হবেন, এই স্বপ্ন নিয়ে পা রেখেছিলেন বলিউডে।শাহরুখ খান থেকে শুরু করে ইরফান খানের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন।
যদিও নায়িকা নয়, নজর কেড়েছেন পার্শ্বচরিত্রে অভিনয় করেই। পঞ্চাশ ছুঁই ছুঁই দিব্যা দত্ত আজও অবিবাহিত।সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ছোটবেলার একটি ঘটনার কথা শেয়ার করেছেন, যা এখন নেটিজেনদের মধ্যে ভাইরাল।দিব্যা জানিয়েছেন, ছোটবেলায় শুয়ে শুয়ে পড়ার অভ্যাস ছিল তার,তাই না পড়েই ঘুমিয়ে যেতেন।তখন তার মা বলেছিলেন,এইভাবে পড়াশোনা হবেনা,সোজা হয়ে চেয়ারে বসে পড়তে হবে। তখন মজা করেই দিব্যা তার মাকে বলেন, তাহলে তাকে বরং বাথরুমে চেয়ার-টেবিল দেওয়া হোক।সে কথা শোনা মাত্রই, মা সেই ব্যবস্থাই করে দেন। অগত্যা বাথরুমের ভিতরেই পড়াশোনা করেছেন তিনি।কারণ বাথরুমে ঘুমানো বা শুয়ে পড়ার সুযোগ ছিল না। এরপর হাসতে হাসতে অভিনেত্রী দিব্যা দত্ত জানিয়েছিলেন, সেই বছর ক্লাসে প্রথম হন দিব্যা।আজও এই কথা ভেবে মজা পান তিনি। যদিও ছোটবেলায় এই ব্যবস্থাকে শাস্তি হিসেবেই নিয়েছিলেন।উল্লেখ্য, ২০০৪ সালের বীর-জারা সিনেমাতে শাহরুখ খান এবং প্রীতি জিনতার সঙ্গে অভিনয় করেছিলেন দিব্যা দত্ত। ছবিটি কিছুদিন আগে আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।
এছাড়াও ভাগ মিলখা, আজা নাচলে সহ বহু ছবিতে নিজের অভিনয় গুণে দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী দিব্যা দত্ত।









