ফেদেরারের রেকর্ড ভাঙলেন জোকোভিচ

0
159
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

রজার ফেদেরারের অনেক রেকর্ডই ভেঙে দিয়েছেন নোভাক জোকোভিচ। এবার আরেকটি রেকর্ডেও সুইজারল্যান্ডের প্রাক্তন টেনিস তারকাকে পেছনে ফেলেছেন তিনি। এটিপি মাস্টার্স ১০০০ প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বয়সী সেমিফাইনালিস্ট সার্বিয়ান তারকা।মায়ামি ওপেনের শেষ আটে সেবাস্টিয়ান কোরডাকে ৬-৩, ৭-৬(৪) গেমে হারিয়ে এই রেকর্ড গড়েছেন জোকোভিচ।

২৪ বছর বয়সী মার্কিন টেনিস তারকাকে হারিয়ে সেমিফাইনালে ওঠার দিন তার বয়স দাঁড়ায় ৩৭ বছর ১০ মাস। এর আগে ফেদেরার রেকর্ডটি গড়েছিল ৩৭ বছর ৭ মাস বয়সে। ২০১৯ সালে ইন্ডিয়ান ওয়েলস এন্ড মায়ামির টুর্নামেন্টে শেষ চারে ওঠে এই কীর্তি গড়েছিলেন ২০ গ্র্যান্ড স্লামের মালিক।ক্যারিয়ারের ১০০তম এটিপি চ্যাম্পিয়নশিপ জিততে আর দুই জয় দূরে জোকোভিচ।

শেষ আটে জয়ের পর দারুণ খুশি হয়েছেন মেন্স সিঙ্গলসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লামের মালিক। জয়ের সময় উচ্ছ্বসিত দেখা গেছে এক সময়কার প্রতিদ্বন্দ্বী বর্তমানে তার কোচ অ্যান্ডি মারেকেও।সেমিফাইনালে তার প্রতিপক্ষ বুলগেরিয়ান টেনিস তারকা গ্রিগর দিমিত্রভ।