মন্টে কার্লোতে জোকোভিচের পরাজয়

0
230
ছবি সৌজন্যে : এক্স

মন্টে কার্লো মাস্টার্সের প্রথম রাউন্ডেই চিলির আলেহান্দ্রো তাবিলোর কাছে অপ্রত্যাশিত হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন নোভাক জোকোভিচ। এই হারে তার ১০০তম এটিপি সিঙ্গেলস ট্রফির অপেক্ষা আরো দীর্ঘায়িত হলো।৩৭ বছর বয়সী জোকোভিচ মাত্র ১৮টি উইনার শটের বিপরীতে ২৯টি আনফোর্সড এরর করেন, যা তাকে ৬-৩, ৬-৪ সেটে পরাজয়ের দিকে ঠেলে দেয়।

এটি তার ক্লে কোর্ট মৌসুমের জন্য একটি হতাশাব্যঞ্জক শুরু।ক্লে কোর্টে শেষ ১০ ম্যাচ জয়লাভের ধারাবাহিকতা ভেঙে দিলেন তাবিলো, যিনি গত বছর ইতালিয়ান ওপেনেও জোকোভিচকে হারিয়েছিলেন।বিদায়ের পর হতাশ জোকোভিচ বলেছেন, কমপক্ষে একটি ভালো পারফরম্যান্স আশা করেছিলেন,কিন্তু এটা ছিল একেবারেই ভয়াবহ। এত খারাপ খেলার কথা ভাবেন নি।

এইভাবে হেরে যাওয়ার অনুভূতি খুবই কষ্টদায়ক, দর্শকদের জন্য দুঃখিত।অন্য ম্যাচে আর্জেন্টিনার ফ্রান্সিসকো সেরুন্ডোলোর বিপক্ষে পিছিয়ে থেকেও ৩-৬, ৬-০, ৬-১ সেটে জয়ী হয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। এটি ছিল আলকারাজের এই সিজনের প্রথম ক্লে কোর্ট ম্যাচ।