গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home International কারুরকাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা ডিএমকে -র

    কারুরকাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা ডিএমকে -র

    0
    14
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

    দেশের সর্বোচ্চ আদালত কি শেষমেশ রাজনৈতিক লড়াইয়ের ময়দান হয়ে উঠছে? তামিলনাড়ুর প্রাক্তন শাসকদল ডিএমকে-কে ঠিক এই প্রশ্নটাই ছুড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

    সাফ জানিয়ে দিয়েছে, আদালতকে রাজনীতির আখড়া বানানো চলবে না। গত বছর সেপ্টেম্বর মাসে তামিলনাড়ুর কারুরে বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল। সেই ভয়াবহ ঘটনার তদন্তভার এখন সিবিআই-এর হাতে। কিন্তু এই মামলাকে কেন্দ্র করেই সুপ্রিম কোর্টে তুমুল ধাক্কা খেয়েছে ডিএমকে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং তাঁর দল টিভিকের নেতাদের মুখে লাগাম টানার যে আর্জি ডিএমকে জানিয়েছিল, তা মঙ্গলবার সরাসরি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

    তীব্র ভর্ৎসনার মুখে পড়ে শেষ পর্যন্ত আইনি জটিলতা এড়াতে নিজেদের আবেদনটি প্রত্যাহার করে নিতে বাধ্য হয় ডিএমকে। সুপ্রিম কোর্টও আবেদনটি খারিজ করে মামলাটি বন্ধ করে দেয়।