
তামিলনাড়ুর রাজ্যপাল এন রবির হাত থেকে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে শংসাপত্র নিলেন না ডিএমকে নেতার স্ত্রী তথা ছাত্রী।
তাঁর নাম জিন জোসেফ। রাজ্যপালের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাত থেকে শংসাপত্র নিয়েছেন ওই ছাত্রী। মানোনমানিয়াম সুন্দরানর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যে সব ভিডিও ভাইরাল রয়েছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রাজ্যপালকে উপেক্ষা করছেন জিন জোসেফ। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এস নিউজ। রাজ্যপালের বদলে উপাচার্য চন্দ্রশেখরের কাছ থেকে শংসাপত্র নিয়েছেন ওই ছাত্রী। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে সরকারের সঙ্গে তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিবর সম্পর্ক আদায়-কাচকলায়।
ডিএমকে সরকারকে বিপাকে ফেলতে অনেক বিল আটকে রেখেছেন বলে বারবার রাজ্যপাল এন রবিব বিরুদ্ধে সুর চড়িয়েছে শাসক দল। দু পক্ষের ঝামেলা গড়িয়েছে শীর্ষ আদালতে।
