গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National সংসদে কংগ্রেসের সঙ্গ ছাড়ল ডিএমকে

    সংসদে কংগ্রেসের সঙ্গ ছাড়ল ডিএমকে

    0
    36
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    তামিলনাড়ুর রাজনৈতিক সমীকরণ ছাপ ফেলল সর্বভারতীয় রাজীনীতিতে। চিত্রতারকা রাজনীতিক থলপতি বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজ়াগম, টিভিকে-এর সঙ্গে ভোট পরবর্তী জোট গড়ার কারণে কংগ্রেসের সঙ্গ ছাড়ায় কথা ঘোষণা করল বিদায়ী মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের দল ডিএমকে।

    সংসদে তারা কংগ্রেসের সঙ্গে কোনও সমন্বয় করবে না বলে জানানো হয়েছে ডিএমকে-র তরফে।স্ট্যালিনের বোন তথা লোকসভার ডিএমকে-র নেত্রী কানিমোঝি স্পিকারকে চিঠি লিখে অনুরোধ করেছেন যাতে দলের সাংসদদের আসন বিন্যাস তাঁদের প্রাক্তন মিত্রদের, বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া পাশের বর্তমান অবস্থান থেকে পরিবর্তন করা হয়। উল্লেখ্য লোকসভার ডিএমকে-র আসনসংখ্যা ২২। তাদের এই সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার লোকসভায় ঐক্যবদ্ধ বিরোধিতা এড়াতে পারবে বলে মনে করছেন অনেকেই। প্রসঙ্গত, ২০১৪-র লোকসভা ভোটের আগে হঠাৎই কংগ্রেসের সঙ্গ ছেড়েছিল ডিএমকে। এবার একই কাজ করেছে রাহুল গান্ধী-মল্লিকার্জুন খড়্গের দল।

    এদিকে দ্রাবিড় রাজনীতিতে সাত দশকের ডিএমকে-এডিএমকে সমীকরণ তছনছ করে প্রথম স্থান পেয়েছে বিজয়ের দল টিভিকে। ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন। চিত্রতারকা বিজয়ের টিভিকে ১০৮টিতে জিতে একক বৃহত্তম দল হয়েছে। ডিএমকে-কংগ্রেস-বাম জোট ৭৪ এবং এডিএমকে বিজেপি জোট ৫৩টি জিতেছে। ডিএমকে একক ভাবে ৫৯টি আসনে জিতলেও দলের প্রধান তথা বিদায়ী মুখ্যমন্ত্রী স্ট্যালিন পরাজিত। তাঁর সহযোগী কংগ্রেস জিতেছে পাঁচটিতে।