
ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে বাংলাদেশ তা মানবে না। এমনটাই স্পষ্ট জানিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি বলেছেন, আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে মাথা নত করে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক কোনও শর্ত চাপিয়ে দেয়, বাংলাদেশ সেই অযৌক্তিক শর্ত মানবে না।
বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে তার বদলে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেওয়া হতে পারে, এমন কোনো তথ্য তার কাছে নেই বলে জানিয়ছেন উপদেষ্টা আসিফ নজরুল।







