গুজবে কান নয়, মানুন প্রশাসনিক নির্দেশ : যোগী  

0
129
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

গুজবে কান দেবেন না, প্রশাসনের নির্দেশ মেনে চলুন। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনার আবহে পুণ্যার্থীদের কাছে এমনই বার্তা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

তাঁর আর্জি,  কোনও গুজবে কান দেবেন না। যে যেখানে আছেন, কাছাকাছি ঘাটে স্নান করুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসনকে সব রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, ত্রিবেণী সঙ্গমে শাহি স্নান করতে আসা পুণ্যার্থীদের সংযত থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মৌনী অমাবস্যায় শাহি স্নান উপলক্ষে মঙ্গলবার থেকে বিপুল সংখ্যক পুণ্যার্থী প্রয়াগরাজে হাজির হন। রাতের দিকে ভিড় আরও বাড়তে থাকে। মঙ্গলবার মাঝরাত থেকেই ত্রিবেণী সঙ্গমে স্নানের প্রস্তুতি শুরু হয়। একটা সময় অতিরিক্ত ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে বিপত্তি ঘটে। হুড়োহুড়ি পড়ে যায় পুণ্যার্থীদের মধ্যে। চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

ভিড়ের চাপে অনেকেই পদপিষ্ট হন। এই ঘটনায় অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত সরকারি ভাবে মৃতের সংখ্যা জানানো হয়নি।