গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment শুভশ্রীর ঘাড়ের উল্কি নিয়ে আলোচনা

    শুভশ্রীর ঘাড়ের উল্কি নিয়ে আলোচনা

    0
    179
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    বেশ কিছু বছর আগে,দীপিকা পাড়ুকোনের ঘাড়ের উল্কি নিয়ে বিপুল আলোচনা হয়েছিল। অভিনেতা রণবীর কপূরের সঙ্গে সম্পর্কে থাকাকালীন প্রেমিকের নাম নিজের ঘাড়ে খোদাই করেছিলেন নায়িকা দীপিকা। 

    তার পর যদিও অনেক ঘটনা ঘটে গিয়েছে।সেই উল্কিও এখন আর নেই। নায়িকা এখন রণবীর সিংহের ঘরনি। সম্প্রতি টলিনায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ঘাড়ের উল্কি নিয়েও বিপুল আলোচনা শুরু হয়েছে। সেখানেও দীপিকার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন অনেকে। সম্প্রতি ধূমকেতু ছবির প্রচারে লাল শাড়িতে একেবারে অন্য লুকে দেখা গিয়েছিল শুভশ্রীকে।সিঁথি ভর্তি সিঁদুর আর হাত খোপায় সেজেছিলেন নায়িকা। ফলে এ দিন শুভশ্রীর ঘাড়ের উল্কি ফ্রেমবন্দি হয়েছিল খুব স্পষ্ট ভাবে। সেই ছবি দেখে দর্শকের মনে প্রশ্ন, কী উল্কি করেছেন নায়িকা?সম্প্রতি শুভশ্রীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, প্রায় সাত-আট বছর হয়ে গেল এই ট্যাটুটি করিয়েছেন তিনি। এত দিন বাদে তা দর্শকের নজরে এসেছে জেনে বেশ অবাক শুভশ্রী। তিনি বলেছেন, ট্যাটুতে লেখা আছে মিসেস চকো।যদিও এই উল্কি ঘিরেও নানা জনের নানা মত। দর্শকের একাংশের দাবি,দীপিকাকে নকল করেই ও রকম ঘাড়ে উল্কি করিয়েছেন নায়িকা।

    এক জন মন্তব্য করেছেন, সবই কি নকল করতে হবে। যদিও নায়িকা কারও কথার উত্তর দিতে রাজি নন। নিজের কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী শুভশ্রী। সম্প্রতি শুভশ্রী শেষ করেছেন একটি ওয়েব সিরিজ়ের কাজ। এ ছাড়াও বিজ্ঞাপনের কাজ রয়েছে নায়িকা শুভশ্রীর ঝুলিতে।