
পশ্চিমবঙ্গের পরিবর্তন ভাল লাগছে তো, নতুন সরকার গঠনের পর প্রথমবার রাজ্যে এসে জনতার কাছেই বাংলাতে প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন পশ্চিমবঙ্গ এখন স্বাধীন, পরাধীনতার শিকলমুক্ত হয়েছে।
পশ্চিমবঙ্গে আইনের শাসন ফিরেছে। যাঁরা লুঠেছেন, তাঁরা এখন নিজেরাই টাকা ফেরাচ্ছেন। সিন্ডিকেট রাজ বন্ধ হয়েছে। পশ্চিমবঙ্গে কাটমানি শেষ, কাজ শুরু হয়েছে। নতুন সরকার কাজ শুরু করেছে। একটা ভোট কী করতে পারে সেটা পশ্চিমবঙ্গকে দেখলেই বোঝা যায়। স্বচ্ছতা থাকলে বিকাশ হবে। এনডিএ-র বিকাশের মহাঅভিযানের সূচনা হয়েছে। আগের সরকারের আমলে পিছিয়ে পড়েছিল বাংলা আটকে থাকা বহু প্রকল্পের কাজ শুরু হয়েছে। ডবল ইঞ্জিন সরকার কাজ শুরু করেছে।
সুপারফাস্ট গতিতে উন্নয়নের লক্ষ্যে এগোচ্ছে পশ্চিমবঙ্গ। পুরনো গৌরব ফিরে পাচ্ছে পশ্চিমবঙ্গ। প্রধানমন্ত্রী বলেছেন এই ঐতিহাসিক দিন বিকাশের প্রেরণা হয়ে উঠুক।
