গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National মধ্যপ্রদেশে বৃদ্ধকে মাটিতে ফেলে মার চিকিৎসকের!

    মধ্যপ্রদেশে বৃদ্ধকে মাটিতে ফেলে মার চিকিৎসকের!

    0
    138
    ছবি সৌজন্যে : এক্স
    মধ্যপ্রদেশের ছত্তিশপুরের জেলা হাসপাতালে এক প্রবীণ ব্যক্তিকে মাটিতে ফেলে নির্মমভাবে মারধর করতে দেখা গিয়েছে এক চিকিৎসককে। শুধু তাই নয় তাঁর হাত ধরে টেনে হাসপাতালের বাইরে বের করে দিতেও দেখা যাচ্ছে অভিযুক্ত চিকিৎসককে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ।
    জানা গিয়েছে অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন উধবলাল যোগী নামে বছর ৭৭ এর ব্যক্তি। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অভিযক্ত চিকিৎসক যোশীকে জিজ্ঞাসা করেন যে, তাঁরা কেন লাইনে দাঁড়িয়ে আছেন। এরপরই তাঁকে সপাটে চড় মারেন ওই চিকিৎসক বলে অভিযোগ।
    বৃদ্ধর ওপর নির্মম অত্যাচারের প্রতিবাদ জানান হাসপাতালে উপস্থিত অন্যান্য রোগীর আত্মীয়রা। তার বিরুদ্ধে নোটিস জারি করেছে হাসপাতাল কতপক্ষ। অভিযোগ খতিয়ে দেখে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তারা।