সাইবার প্রতারণায় ১৯ কোটি টাকা খোয়ালেন চিকিৎসক

0
133
ছবি সৌজন্যে : এক্স
ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পড়ে ১৯ কোটি টাকা খুইয়েছেন গুজরাটের এক মহিলা চিকিৎসক। পুলিশ আধিকারিক এবং আইনজীবী সেজে গান্ধীনগরের ওই চিকিৎসকের কাছ থেকে ধাপে ধাপে ওই বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই সুরাট থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে আর্থিক তছরুপের ভয় দেখিয়ে মোট ১৯ কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। দফায় দফায় মহিলাকে ৩৫ টি অ্যাকাউন্টে ওই টাকা পাঠাতে বাধ্য করা হয় বলে অভিযোগ উঠেছে। অবশেষে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে তিনি সিআইডির সাইবার সেলের দ্বারস্থ হন। গ্রেফতার হওয়া অভিযুক্তের কাছ থেকে আরও বিশদে তথ্য জানার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।