প্রয়াত প্রবীণ চিকিৎসক মণি ছেত্রী 

0
58
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
প্রয়াত হয়েছেন শতায়ু প্রবীণ চিকিৎসক মণিকুমার ছেত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৬ বছর।
রবিবার কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর প্রয়াণে গভীর শোকাহত চিকিৎসকমহল।১৯২০ সালের ২৩ মে দার্জিলিঙে মণিকুমারের জন্ম। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস, এমডি ও পরে লন্ডন থেকে এমআরসিপি ডিগ্রি অর্জন করেন তিনি। এক সময় তিনি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর চিকিৎসক ছিলেন।
সামলেছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার পদ‌ও। ১৯৭৪ সালে পদ্মশ্রী পান। আমরি হাসপাতালে অগ্নিকাণ্ডে গ্রেফতার করা হয়েছিল তাঁকে।পরে  আদালত তাঁকে অভিযোগ থেকে মুক্তি দেয়।