
বারাসতে পুলিশ আবাসনে ডাক্তারের ঝুলন্ত দেহ উদ্ধারে শোরগোল পড়েছে। জানা গিয়েছে বছর ২৬-র দেবজিৎ ঘোষ বারাসত জেলা পুলিশের পুলিশকর্তার গাড়ি চালকের ছেলে।
২০২৩-এ ডাক্তারি পাসের পর দেবজিতের রেজিস্ট্রেশন ছিল। তবে মন মত হাসপাতালে পোস্টিং না পাওয়ায় কিছু মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের অভিযোগ যুবকের জেঠু-জেঠিমা ছেলেকে ওষুধ খাইয়ে মাথা খারাপ করে দিয়েছিল। তারজেরেই এই কাণ্ড। দেবজিতের বাবা-মা আরও জানিয়েছেন শুক্রবার দেহ উদ্ধারের আগে তাঁরা তারাপীঠে গিয়েছিলেন। সেখান থেকে দেবজিৎ পুলিশ আবাসনে ফিরে আসনে। এরপর ঘরের দরজা বন্ধ করে ফেলেন। মাঝে মধ্যে এরকম করত বলে সন্দেহ হয়নি কারও।
এরপর তারা কাজে বেরিয়ে যান। রাতে ফিরে এসে দরজা বন্ধ থাকায় সন্দেহ হয়। এরপরেই দরজা ভেঙে দেবজিতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ।








