চিকিৎসকের পরামর্শ, কেজরিওয়ালের আর্জি খারিজ 

0
196
Doctors advice Kejriwals plea rejected
Doctors advice Kejriwals plea rejected

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পারিবারিক চিকিৎসকের সঙ্গে জেলে পরামর্শ করার আবেদন খারিজ করে দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। তবে দিল্লির মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর রাখার জন্য এইমসকে মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশও দেওয়া হয়েছে।

সোমবার অরবিন্দ কেজরিওয়ালের আবেদন খারিজ করে দিয়ে বিচারক কাবেরী বাওয়েজা বলেছেন, দিল্লির মুখ্যমন্ত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া উচিত। তাঁর সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করতে ইনসুলিনের প্রয়োজন রয়েছে কিনা এবং অন্যান্য চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলি বিবেচনা করার জন্য অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সকে একটি মেডিক্যাল বোর্ড গঠন করতে হবে। রক্তে শর্করার মাত্রা অনেকটাই বেশি, ইনসুলিনের প্রয়োজন। জেলে যথাযথ চিকিৎসা পাচ্ছেন না এমন অভিযোগ তুলে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আম আদমি পার্টির প্রধান। আপ নেতার আবেদন ছিল, ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁর পারিবারিক চিকিৎসকের সঙ্গে প্রতিদিন কথা বলতে দেওয়া হোক। তাঁর পরামর্শ নেওয়া প্রয়োজন।