কাঞ্চনের দাদাগিরি, কালো ব্যাজে প্রতিবাদে ডাক্তার-নার্সরা

0
116
ছবি সৌজন্যে : নিজস্ব
স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন হাসপাতালে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকে দাদাগিরি-র প্রতিবাদে কালো ব্যাজ পরে ডিউটিতে চিকিৎসক-নার্সরা।
কাঞ্চন মল্লিকের আচরণের নিন্দা করেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। প্রাইমারি এনকোয়ারির জন্য হাসপাতালে গিয়েছেন পুলিশ আধিকারিকরা। তবে এখনও পর্যন্ত কোনও এফআইআর হয়নি। স্কুল অফ ট্রপিক্যালের বিভাগীয় প্রধানের সঙ্গে দুর্ব্যবহার এবং বদলি করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। জানা গিয়েছে দিদা শাশুড়ির চিকিৎসা করাতে স্কুল অফ ট্রপিকালে গিয়েছিলেন সস্ত্রীক কাঞ্চন মল্লিক। আউটডোরে ভিড় থাকায় চিকিৎসকরা অপেক্ষা মেজাজ হারান তিনি।
স্কুল অফ ট্রপিকাল মেডিসিনের বিভাগীয় প্রধান মেহবুবার রহমানের সঙ্গে দুর্ব্যবহার করেছেন অভিযোগ। এমনকি তাঁকে বদলি করে দেওয়ার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ।