সল্টলেকে ডাক্তারদের ডেপুটেশন ঘিরে তুমুল বাগবিতণ্ডা

0
122
ছবি সৌজন্যে : নিজস্ব

জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস-দের স্বাস্থ্য ভবনে ডেপুটেশন জমা দিতে গেলে পুলিশের সঙ্গে তুমুল বাগবিতণ্ডা, তীব্র কথা কাটাকাটি হয়েছে চিকিৎসকদের।

আরজি করের ঘটনায় গ্রেট কালচারে নাম জড়িয়েছিল বিরূপাক্ষ বিশ্বাস ও অভীক দে-র। এদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হয়। অভিযোগের প্রমাণ পাওয়া গিয়েছে বলেও মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের নিয়ে গঠিত কমিটি দুটি রিপোর্টও জমা করেছিল। কিন্তু এরপরও বীরূপাক্ষ ও অভীকরা পছন্দের হাসপাতালে স্বমহিমায় চাকরি করছেন। এই অভিযোগ তুলেই সরব হয়েছেন চিকিৎসকদের একাংশ। এই প্রশ্নকে সামনে রেখে ডেপুটেশন কর্মসূচি নিয়েছে জেপিডি। সেই ডেপুটেশনে প্রতিনিধি যাওয়া নিয়ে বচসা তৈরি হয়। অভিযোগ পুলিশকে চাকর বলে কটাক্ষ করতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

আন্দোলনে উপস্থিত ছিলেন ছিলেন সিনিয়র ডাক্তার পূর্ণব্রত গুণ, উৎপল মুখার্জি, সুবর্ণ গোস্বামী সহ অনেকে।