গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk ডাক্তারদের অনশন, একাদশীতে আর জি কর শুনানি

    ডাক্তারদের অনশন, একাদশীতে আর জি কর শুনানি

    0
    126

    পশ্চিমবঙ্গে জুনিয়র চিকিৎসকদের অনশনের মধ্যে সোমবার আর জি কর মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ ফের ওই ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখবে।

    পাশাপাশি গত শুনানিতে যা যা নির্দেশ আদালত দিয়েছে, সেগুলির অগ্রগতি খতিয়ে দেখা হতে পারে।সোমবার সিবিআই ফের স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে শীর্ষ আদালতে। গত শুনানিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ স্টেটাস রিপোর্ট খতিয়ে দেখার পরে জানিয়েছে, তদন্ত চালিয়ে যেতে পারে সিবিআই। শুনানিতে ৪২টি পক্ষের ২০০-র বেশি আইনজীবী অংশ নিয়েছিলেন। চিকিৎসকদের নিরাপত্তা, সাগর দত্ত হাসপাতালের জুনিয়র ডাক্তার আক্রান্ত হওয়ার ঘটনা থেকে শুরু করে একাধিক বিষয় উঠেছিল আদালতে। মনে করা হচ্ছে ৯ দিন ধরে রাজ্যের জুনিয়র চিকিৎসকরা যে টানা অনশন করছেন, সেই বিষয়টিও উত্থাপন করা হতে পারে সুপ্রিম কোর্টে।ইতিমধ্যে অনশনরত বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসক অসুস্থ হয়ে পড়েছেন।

     

    সেই বিষয়ে প্রধান বিচারপতির বেঞ্চ কি বলেন সে দিকেও নজর থাকে গোটা দেশের।এছাড়াও রাজ্যের একাধিক হাসপাতলের সিনিয়র চিকিৎসকের গণইস্তফার বিষয়টিও তোলা হতে পারে শীর্ষ আদালতে।

    ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক