
আর জি করকাণ্ডে পথে নামায় পুরনো মামলায় চিকিৎসকদের থানায় ডেকে পুলিশি জেরা চলছেই। ৮টি পৃথক মামলায় চিকিৎসক অনিন্দ্যসুন্দর মণ্ডলকে ১০ টি নোটিস পাঠায় পুলিশ।
হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দিয়েছেন মেডিক্যাল কলেজের চিকিৎসক অনিন্দ্যসুন্দর মণ্ডল। অন্যদিকে বউবাজার থানায় জুনিয়র চিকিৎসক অঞ্জন মণ্ডলকে ডেকে পাঠানো হয়েছে। রাস্তা আটকে বেআইনি জমায়েত, আইন অমান্য, সরকারি কাজে বাধা, প্রাণঘাতী অস্ত্র নিয়ে জমায়েত, এমনকি হুমকি দেওয়ার অভিযোগে চিকিৎসকদের জেরা করা হচ্ছে। এই জেরা পর্ব কয়েকদিন ধরেই চলছে।
তারই প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছেন জুনিয়র ডাক্তার পরিচয় পণ্ডা, দেবাশিস হালদাররা। শুধুমাত্র হেনস্থা করতেই চিকিৎসকদের তলব করা হচ্ছে বলে ক্ষোভে ফেটে পড়েছেন চিকিৎসকরা।









