
আর জি কর-র তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ডে মোমবাতি হাতে মিছিল করেছেন সিনিয়র চিকিৎসকরা।
সোমবার ৮ সেপ্টেম্বর গ্লোবাল প্রোটেস্টের অংশ হিসাবে এনআরএস মেডিক্যাল কলেজের সামনে অভয়ার ন্যায়বিচার-সহ সমস্ত ধরনের নারী নির্যাতনের বিরুদ্ধে এক প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি নেওয়া হয়। এই কর্মসূচিতে বিভিন্ন নাগরিকরা গান কবিতা পথনাটক পরিবেশন করা হয়েছে। সভা পরিচালনা করেন কুহু দাস, বক্তব্য রাখেন ভয়েস অফ অভয়া ভয়েস অফ ওমেন-র সম্পাদক ডাক্তার বিপ্লব চন্দ্র, সিস্টার ভাস্বতী মুখার্জি, ডাক্তার সজল বিশ্বাস সহ অন্যান্যরা। এরপর মোমবাতি মিছিল এনআরএস কলেজ থেকে মৌলালি হয়ে প্রাচী সিনেমা হলের সামনে শেষ হয়।
মৌলালি মোড়ে কিছু সময়ের জন্য মানববন্ধন করা হয়। এই কর্মসূচি থেকে আগামী ১৯ সেপ্টেম্বর সিবিআই দপ্তর অভিযান ঘোষণা করা হয়।
