
মঙ্গলবার বিকেল ৫ টার মধ্যে আন্দোলনরত চিকিৎসকদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার আর জি কর মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ কাজে যোগ দেওয়ার সময়ও বেঁধে দিয়েছে।
৯ অগস্ট আর জি করের মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই আন্দোলন শুরু করেছেন জুনিয়র ডাক্তারেরা। রাজ্য সরকারের তরফে বার বার তাদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানালেও জুনিয়র ডাক্তারেরা কাজে ফেরেননি। শুনানিতে সেই প্রসঙ্গ উঠলে প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানিয়ে দিয়েছেন, জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে হবে। তাদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ হবে না আদালত তো বলছেই।মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দিতে হবে। তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য। প্রধান বিচারপতি আরও বলেছেন, এরপরেও যদি কোনও চিকিৎসক কাজে যোগ না দেন, তবে তাঁর বিরুদ্ধে রাজ্য কোনও পদক্ষেপ করলে আদালত বাধা দিতে পারবে না। তবে আন্দোলনরত চিকিৎসকদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা জেনে, তবেই পদক্ষেপ করতে হবে রাজ্যকে।




