সোমবার থেকে নথি যাচাই, ছুটি বাতিল বিচারকদের

0
55
সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই নজিরবিহীন পদক্ষেপ করেছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের জেলা ও দায়রা বিচারক থেকে শুরু করে বিশেষ সিবিআই আদালতের বিচারক।
৯ মার্চ পর্যন্ত কারও ছুটি মঞ্জুর হবে হবে না। শুধু তাই নয়, যাঁরা ছুটিতে রয়েছেন তাদেরকেও কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। একমাত্র মেডিক্যাল গ্রাউন্ডে ছুটি দেওয়া হবে। শনিবার হাইকোর্টের রেজিস্ট্রার জুজিশিয়ার সার্ভিসের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে কড়া বার্তা দেওয়া হয়েছে। বৈঠকে প্রতি বিধানসভা কেন্দ্রে একজন করে জুডিশিয়াল অফিসার চেয়েছে কমিশন। সোমবার থেকেই নথি যাচাইয়ের কাজ শুরু হবে। জানা গিয়েছে এখনও পর্যন্ত ৪৫ লাখেরও বেশি ভোটারের নথি যাচাই হয়নি। এই সমস্ত ভোটারের বিভিন্ন সংশাপত্রে সমস্যা রয়েছে। এই সংখ্যক ভোটারের নথি যাচাই ও নিষ্পত্তি পুরোটাই হবে কোর্টের তত্ত্বাবধানে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর হাইকোর্টে হাই প্রোফাইল বৈঠক হয়েছে শনিবার। হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল নেতৃত্বে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, সিইও মনোজ আগরওয়াল, ডিজিপি মণীষ পাণ্ডে, অ্যাডভোকেট জেনাবেল, রাজ্য প্রশাসন এবং নির্বাচন কমিশনের একাধিক অফিসার বৈঠকে যোগ দিয়েছেন। আমলা নয়, এসআইআর প্রক্রিয়ার তত্ত্বাবধান করবে বিচারকরাও।
প্রাক্তন বিচারপতিরাও থাকবেন। তেমনই নির্দেশে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। লজিক্যাল ডিসক্রিপেন্সির যা যা অভিযোগ রয়েছে তার নিষ্পত্তি করবেন। বিচারকরা।