
সান্তা ক্লজের পোশাক,লাল-সাদা রঙের পোশাক আর মাথায় টুপি। ক্রিসমাস বা বড়দিনে পিঠে বড় ঝোলা নিয়ে স্লেজ গাড়িতে চেপে হাজির হন সান্তা। সেই ঝোলায় থাকে শিশুদের জন্য হরেক উপহার।প্রতিবছরের ন্যায় এবার সান্তা ক্লজ তার বার্ষিক উপহার বিতরণ মিশনে যাত্রা শুরু করেছেন।
সোমবার ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড থেকে দুটো রেইনডিয়ার টানা স্লেজে চড়ে তাকে ল্যাপল্যান্ড ছাড়তে দেখা গিয়েছে,যার মাধ্যমে বিশ্বজুড়ে শিশুদের কাছে উপহার পৌঁছে দেওয়ার ঐতিহ্যবাহী সফর শুরু হলো।উপহার বিতরণের সময় ছাড়া সান্তা ক্লজ সাধারণত তার কর্মশালার কাছে বসবাস করেন।বলা হয়,তার বাসস্থান ফিনল্যান্ডের উত্তরে ল্যাপল্যান্ড অঞ্চলের কোরভাতুনতুরি নামের একটি পাহাড়ি এলাকায় অবস্থিত।ফিনল্যান্ড ভিক্তিক রিপোর্ট অনুসারে,১৮৭৯ সালের ১৬ নভেম্বর ব্রিটেনের লিভারপুলের একটি দোকানে প্রথম সান্তা ক্লজের দেখা পাওয়া যায়।
সেখানে প্রথমবারের মতো সান্তার কাছ থেকে উপহার পায় শিশুরা। পরে বিশ্বজুড়ে এটি উৎসবের অংশ হয়ে ওঠে।








