পড়তে বসলেই সন্তান ঘুমিয়ে পড়ে? 

0
111
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

পড়তে বসলেই সন্তান টেবিলেই ঘুমিয়ে পড়ে,এমন দৃশ্য শুধু পরীক্ষার আগে নয়, প্রায় সময়ই দেখা যায়। তবে পরীক্ষার সময় সবচেয়ে বেশি দেখা যায়।

শুধু শিশু সন্তান নয়,অনেক সময় কিশোররাও পড়তে বসলে চোখে ঘুম জড়িয়ে আসে।বাবা-মায়েরা বিষয়টিকে অনেক সময় ফাঁকিবাজি মনে করেন। তবে এর নেপথ্যে শারীরিক ক্লান্তিও একটা বড় কারণ। এনার্জির ঘাটতি কারণে এমন হতে পারে।অনেকেই তাই পরীক্ষার আগে শিশু সন্তানকে প্রোটিন, দুগ্ধজাত খাবার বেশি করে খাওয়ান, যাতে শরীরের উদ্দীপনা বজায় থাকে।আবার পরীক্ষার আগে ঘুম কাটানোর জন্য বড়রা কফির কাপে চুমুক দেন।কিন্তু কফিতে থাকা ক্যাফিন শরীরের জন্য বিশেষ ভালো নয়। সাময়িকভাবে কফি মস্তিষ্ক সক্রিয় রাখে ঠিকই। তবে বেশি খেলে হিতে বিপরীত হতে পারে।পাশাপাশি,অনিদ্রার সমস্যা জাঁকিয়ে বসতে পারে। তার চেয়ে দিনভর শরীরের স্ফূর্তি বজায় রাখতে ভরসা রাখতে পারেন অন্য পানীয়তে।পুষ্টিবিদরা এমনিতেই খালি পেটে ডাবের জল খাওয়ার কথা বলে থাকেন।কারণ ডাবের জল শরীরে বাড়তি এনার্জি সরবরাহ করে। তবে শুধু ডাবের জল খেলে হবে না।তার সঙ্গে মিশিয়ে নিতে হবে গোলমরিচ, চিয়া বীজ, জিরা গুঁড়ো। খেতে যেমন সুস্বাদু তেমনি উপকারীও।পাশাপাশি,গ্রিন টির সঙ্গে পুদিনা পাতা মিশিয়ে খেতে পারেন।

পুদিনায় রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্টের মতো উপাদান, যা শরীর ভেতর থেকে সতেজ রাখে। বিপাক হারও বৃদ্ধি করে পুদিনা পাতা।