
মৃতদেহ খুবলে খাচ্ছে কুকুর। ভয়ঙ্কর ছবি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। জানা গিয়েছে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ক্যান্সার ওয়ার্ডের বাইরে পড়েছিল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ।
সকালে সাফাইকর্মীরা দেখেন ওই ব্যক্তির দেহ খুবলে খাচ্ছে পথকুকুরের দল। কুকুরের দলকে সেখান থেকে সরিয়ে দিলেও ততক্ষণে ওই ব্যক্তির দেহের কিছু অংশ খেয়ে নিয়েছে কুকুর। তড়িঘড়ি জানানো হয় কর্তৃপক্ষকে। ঘটনা জানাজানি হতে সরিয়ে ফেলা হয় দেহটিকে। বিষয়টি নিয়ে মেডিক্যাল কলেজে অধ্যক্ষ সঞ্জয় মল্লিক জানিয়েছেন হাসপাতাল চত্বর থেকে কুকুরদের হঠাতে বহুবার পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু কোনও লাভহয়নি। প্রায় দেড়শো কুকুরের দল পুরো মেডিক্যাল কলেজে ঘুরে বেড়ায়।
অধ্যক্ষ আরও জানিয়েছেন মৃত ব্যক্তি হাসপাতালে ভর্তিই হয়নি। প্রতিরাতে হাসপাতালে বহু গৃহহীন আশ্রয় নেন। সম্ভবত তাঁদের মধ্যে কেউ হবেন।








