গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ভারতে ব্যবসা করলে মূলধন বাড়বে: প্রধানমন্ত্রী

    ভারতে ব্যবসা করলে মূলধন বাড়বে: প্রধানমন্ত্রী

    0
    69
    ছবি সৌজন্যে : এক্স
    ভারতে ব্যবসা করলে মূলধন কয়েকগুণ বাড়বে। ভারতের ব্যাঙ্কিং সেক্টরও অনেকটাই শক্তিশালী। শুক্রবার ভারত-জাপান অর্থনৈতিক ফোরামে বক্তৃতা দেওয়ার সময় এই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    ভারতকে বিনিয়োগের কেন্দ্র হিসেবে তুলে ধরে তিনি বলেছেন যে বিশ্ব কেবল দিল্লির দিকেই নজর রাখছে না, বরং তার উপরও নির্ভর করছে। ওই ফোরামে উপস্থিত ছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা সহ ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রী বলেছেন যে আলোচনায় বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্বের পরবর্তী পর্যায় গঠনের উপর আলোকপাত করা হবে, যা গত ১১ বছরে স্থিতিশীল এবং উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
    শুক্রবার জাপানের মাটিতে জাপানি গুড়িয়ারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়েছেন। জাপানের সাংস্কৃতিক শিল্পীদের একদল মহিলা প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানাতে পরেছিলেন ঐতিহ্যবাহী রাজস্থানি পোশাক। তাঁদের উষ্ণ অভ্যর্থনা অভিভূত হয়েছেন প্রধানমন্ত্রী মোদী।