
আগামী সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য ডোকালাম খুলে দেওয়া হচ্ছে, জানিয়েছে সিকিম সরকার। সিমিকের রাজধানী গ্যাংটক থেকে প্রায় ৬৮ কিলোমিটার পর্বে ১৩ হাজার ৮৮০ ফুট উচ্চতায় অবস্থিত ডোকালাম মালভূমি।
২০১৭ সালে এই মালভূমির ভুটানের অন্তর্গত একটি অংশ সড়ক নির্মাণের চেষ্টা করে চিন। ভারত তাতে আপত্তি জানাতেই উত্তেজনা ছড়ায় ওই ঘটনার আট বছরে পরে ডোকালামের ভারতীয় অংশ পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে।
সিকিমের অতিরিক্ত মুখ্যসচিব সি সুভাকর রাও জানিয়েছেন, পর্যটকদের জন্য ডোকালাম খুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রক দেশের রণক্ষেত্র পর্যটনের জন্য সিকিমে যে তিনটি স্থান চিহ্নিত করেছে, তার মধ্যে একটি ডোকালাম।







