
বিপর্যস্ত উত্তরবঙ্গে নতুন বিপদ ডলোমাইট দূষণ। তার জেরে কৃষি জমিতে বিষ ছড়াচ্ছে। এর বিরুদ্ধে উদ্বেগপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভাতেও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও কার্যত একই বিষয়ে উদ্বেগপ্রকাশ করেছেন। আলিপুরদুয়ারের বিধায়ক সমন কাঞ্জিলাল বিধানসভায় দেখা করে ক্ষয়ক্ষতির পরিমাণ সরেজমিনে পর্যবেক্ষণের জন্য প্রতিনিধি দল পাঠানোর অনুরোধ করেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ভুটান থেকে ডলোমাইট ভেসে এসে চাষে ব্যাপক ক্ষতি করছে। জল নামলেও দূষণের জেরে শ্বাস নিতে কষ্ট হচ্ছে কৃষকদের। মূলত ডলোমাইট সিমেন্ট তৈরিতে কাজে লাগে। অভিযোগ ভুটানের জলে এই ডলোমাইট বয়ে আসছে বাংলায়।
এব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন। বিষয়টি ইন্দো-ভুটান রিভার কমিশনে তোলা জরুরি বলে মনে করেন বিমান বন্দ্যোপাধ্যায়।








