গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home International শি জিনপিং আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী : ট্রাম্প

    শি জিনপিং আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী : ট্রাম্প

    0
    111
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    এক পাশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং অন্য পাশে উত্তর কোরিয়ার নেতা কিম জ‌ং উন। দুই রাষ্ট্রনেতাকে দু’পাশে নিয়ে লাল গালিচার উপর দিয়ে হেঁটে তিয়েনআনমেন স্কোয়্যারের দিকে এগিয়ে যান চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।

    এরপরই এই ফ্রেম’কে শি জিনপিংকে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী বলেও উল্লেখ করেছেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান এবং জাপানের বিরুদ্ধে চিনের যুদ্ধজয়কে স্মরণীয় করে রাখতে বুধবার বেজিঙে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে জিনপিং, পুতিন এবং কিমকে একমঞ্চে দেখে কটাক্ষ করতে ছাড়েননি ডোনাল্ড ট্রাম্প। কিছুটা ব্যঙ্গাত্মক সুরে চিনা প্রেসিডেন্টের উদ্দেশে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তাঁর পক্ষ থেকে জিনপিং যেন পুতিন এবং কিমকে উষ্ণ অভ্যর্থনা জানান।

    একই সঙ্গে ট্রাম্পের অভিযোগ, জিনপিং আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বিজয় উৎসব হচ্ছে চিনে, আর সেখানে ব্রাত্য আমেরিকা! এই নিয়ে ক্ষোভপ্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প।