
চারটি দেশের প্রায় সাড়ে পাঁচ লক্ষ বৈধ অভিবাসীর আইনি সুরক্ষা প্রত্যাহার করে নিচ্ছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার হোয়াইট হাউসের তরফে এই ঘোষণা করা হয়েছে । হোমল্যান্ড সিকিউরিটি দফতর জানিয়েছে , হাইতি, ভেনেজুয়েলা , নিকারাগুয়া এবং কিউবার মোট ৫ লক্ষ ৩০ হাজার অভিবাসীর আইনি সুরক্ষা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
আমেরিকার ফেডেরাল রেজিস্টারে এই সংক্রান্ত একটি নোটিস প্রকাশিত হবে। ২০২২ সালের অক্টোবর মাসে এবং তার পরে এই চার দেশ থেকে যাঁরা আমেরিকায় এসেছেন, তাঁদের কাছে আমেরিকায় থাকা এবং কাজ করার জন্য দু বছরের অনুমতি ছিল।
নোটিস প্রকাশের এক মাসের মাথায় আগামী ২৪ এপ্রিল ওই অভিবাসীরা আইনি সুরক্ষা হারাবেন বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের ঘোষণার পর থেকে অনিশ্চয়তায় ভুগছেন আমেরিকায় বসবাসকারী ওই চার দেশের নাগরিকরা।
