গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International ফেরত ভারত-পাকিস্তান সংঘাত থামানোর দাবি ট্রাম্পের

    ফেরত ভারত-পাকিস্তান সংঘাত থামানোর দাবি ট্রাম্পের

    0
    102
    ছবি সৌজন্যে : এক্স
    আবারও ভারত-পাকিস্তানের যুদ্ধ থামানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধের দিকে যাচ্ছিল।
    পাঁচটি বিমান ধ্বংসের দাবিও করেছেন তিনি। পহেলগাঁও জঙ্গি হামলার জবাবেই পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর শুরু করেছিল ভারত। এরপরই দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয়। তিনদিন সেই সংঘাত চলার পর সংঘর্ষবিরতি হয়। তবে ১০ মে থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে চলেছেন, ভারত-পাকিস্তান সংঘাত থামাতে মধ্যস্থতা করেছেন তিনি।  বিগত ৭৩ দিনে এই নিয়ে ২৫ বার এই দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ভারত নিজের অবস্থানে অনড় রয়েছে।
    রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ভারত অপারেশন সিঁদুর শুরু করেছিল। ভারত লক্ষ্য়তে সফল হয়েছে।