
ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রূপ এবং গুণে মুগ্ধ ডোনাল্ড ট্রাম্প। সোমবার মিশরে গাজা সংক্রান্ত শান্তি সম্মেলনে বক্তৃতা করছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
পিছনে দাঁড়়িয়েছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা। হঠাৎই মেলোনির দিকে ঘুরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সুন্দরী বললে আপনি নিশ্চয়ই রাগ করবেন না? ট্রাম্পের প্রশংসা শুনে হাসতে দেখা যায় ইটালির প্রধানমন্ত্রীকে। হেসে ফেলেন অন্য রাষ্ট্রপ্রধানেরাও।
ট্রাম্প যে মেলোনির প্রশংসা করতে চলেছেন, তা প্রথমে বোঝা যায়নি। মেলোনিকে সফল রাজনীতিক বলেও অভিহিত করেন তিনি। মিশরের শান্তি সম্মেলনে যে ৩০ জন রাষ্ট্রপ্রধান যোগ দিয়েছিলেন, তাঁদের মধ্যে মেলোনিই এক মাত্র মহিলা।
