
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের গোড়ার দিকেই ফের একবার ভারতের মাটিতে পা রাখতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসি-তে সংবাদ সংস্থকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কো রুবিও স্পষ্ট জানান, প্রেসিডেন্টের এই সফরের যাবতীয় খুঁটিনাটি ও প্রস্তুতি চূড়ান্ত করতে চলতি বছরের শেষেই তিনি নিজে ভারত সফরে আসছেন।
হোয়াইট হাউসে ফেরার পর প্রথম ভারত সফর মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর কথায়, আপাতত এই লক্ষ্য নিয়েই কাজ করছেন, যাতে আগামী বছরের শুরুর দিকেই মার্কিন প্রেসিডেন্ট ভারত সফরে যেতে পারেন।
বিষয়টিকে আমরা অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। ভারত আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ অংশীদার ও বন্ধু দেশ। আর আমাদের প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্ক কতটা নিবিড়, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কূটনীতির ময়দানে এই ব্যক্তিগত সমীকরণ অত্যন্ত বড় ভূমিকা পালন করে।
