গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International মোদীর প্রশংসায় ট্রাম্প, আগামী বছর আসতে পারেন ভারতে

    মোদীর প্রশংসায় ট্রাম্প, আগামী বছর আসতে পারেন ভারতে

    0
    60
    ছবি সৌজন্যে : এক্স

    নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য আলোচনার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, নরেন্দ্র মোদী এক মহান ব্যক্তি। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভাল। সম্ভবত আগামী বছরই ভারতে আসবেন বলে জানিয়েছেন তিনি। ওজন কমানোর ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত ঘোষণা করতে গিয়ে হঠাৎই ভারত প্রসঙ্গে কথা ওঠে প্রেসিডেন্ট ট্রাম্পের মুখে। বলেছেন, প্রধানমন্ত্রী মোদী এখন রাশিয়া থেকে কেনা অনেকটা কমিয়ে দিয়েছেন। ভারত-আমেরিকার সম্পর্ক এখন খুবই ভাল জায়গায়। হোয়াইট হাউস সূত্রে খবর, সম্প্রতি দু’দেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত আলোচনা জোরদার হয়েছে। রুশ তেল আমদানি নিয়ে আমেরিকার ৫০ শতাংশ শুল্ক এবং অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের পর থেকেই এই আলোচনা আরও তীব্র হয়েছে।

    হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট মঙ্গলবার জানিয়েছিলেন, রাষ্ট্রপতি ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে অত্যন্ত ইতিবাচক। কয়েক সপ্তাহ আগেই তিনি ওভাল অফিসে দীপাবলি উদযাপন করেছিলেন বহু উচ্চপদস্থ ভারতীয়-আমেরিকান আধিকারিকের সঙ্গে। তখনও প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর ফোনে কথা হয়।