গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National জ্বালানিক্ষেত্র সুরক্ষিত রাখতে ইউক্রেনকে প্রস্তাব ট্রাম্পের

    জ্বালানিক্ষেত্র সুরক্ষিত রাখতে ইউক্রেনকে প্রস্তাব ট্রাম্পের

    0
    97
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ইউক্রেনের জ্বালানিক্ষেত্রগুলিকে রুশ হামলার হাত থেকে সুরক্ষিত রাখতে অভিনব প্রস্তাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে সে দেশের জ্বালানিক্ষেত্রগুলির নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারে আমেরিকা।
    ট্রাম্পের সঙ্গে টেলিফোন-আলোচনায় ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউক্রেনের অসামরিক পরিকাঠামো, জনপদ এবং জ্বালানিক্ষেত্রে আগামী ৩০ দিন হামলা না চালানোর প্রতিশ্রুতি দেন তিনি।
    পুতিনের এই আশ্বাসেও অবশ্য নিশ্চিত হতে পারছে না ইউক্রেন। এই পরিস্থিতিতে ফোনে জ়েলেনস্কিকে ট্রাম্পের প্রস্তাব, জ্বালানিক্ষেত্রগুলি সচল রাখতে আমেরিকা খুবই উপযোগী হতে পারে।