‘আমার নিতম্বে চুম্বন করছে ওরা’ : ট্রাম্প

0
124
ছবি সৌজন্যে : এক্স
মার্কিন শুল্কনীতির জাঁতাকলে পড়া দেশগুলির নেতাদের মনোভাব নিয়ে কার্যত অশ্লীল উপহাস করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রিপাবলিকার কংগ্রেস কমিটির নৈশভোজে দলীয় নেতাদের সামনে ভাষণে মার্কিন রাষ্ট্রপতি বলেছেন, আমেরিকার শুল্কবৃদ্ধির সিদ্ধান্তে এখন বহু দেশই তাঁকে ফোন করছে। তাঁরা ওঁনার নিতম্বে চুম্বন করতেও রাজি আছেন বলে উপহাস করে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও ভাষণে ট্রাম্প কোনও দেশ বা রাষ্ট্রনেতার নাম করেননি। কিন্তু মাকিন প্রেসিডেন্টের এই ধরণের উপহাসে বিরক্ত রিপাবলিকান সমর্থকরা।
এক নেতা এক্স বার্তায় লিখেছেন, অন্য দেশ সম্পর্কে এই ভাষা প্রয়োগ উচিত হয়নি। আপস আলোচনার সব কৌশল তার বিরদ্ধে চলে যেতে পারে বলে জানিয়েছেন ওই সমর্থক।